শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট এর অবহিতকরণ সভা

নিউজ রুম / ২৯৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

বাল্যবিবাহের হার রোধ করা, বাল্যবিবাহ বন্ধে সচেতনতা তৈরি সহ ৫ টি মৌলিক বিষয় নিয়ে আগামী ৪ বছর কাজ করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেইফটি নেট প্রোজেক্টের অবহিতকরণ সভা হয়েছে কক্সবাজারে।
শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবির চিসিক।
বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমীন চৌধুরী প্রমুখ।
অবহিতকরণ সভায় আয়োজকরা জানান, এই প্রকল্পের মাধ্যমে কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে আগামী ৪ বছর কাজ করা হবে।
প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর