শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ায় পরোয়ানাভূক্ত ৫ আসামী গ্রেফতার

নিউজ রুম / ২০২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ

চকরিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত অভিযান পরিচালনায় তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-ভূবন কান্তি শীল (৪০) উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৫নং ওয়ার্ডের দক্ষিণ ঘুনিয়া-নাপিত পাড়ার মৃত ক্ষেত্র মোহন শীলের ছেলে, আজিম উদ্দিন,একই ইউপির নয়াপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে, জাফর আলম (৫০) বিএমচর ইউপির ৬নং ওয়ার্ডের পুচ্ছলিয়া পাড়ার মোহাম্মদ ফোরকানের ছেলে আব্দুল মালেক (৩৫) সাহারবিল ইউপির ৮নং ওয়ার্ডের রামপুর-গুরুন্যাকাটা এলাকার আব্দুল করিমের ছেলে ও রবিউল হোসেন সাগর(১৯) বদরখালী ইউপির ৩নং ওয়ার্ডের শাহরিয়া পাড়ার আজিজুর হকের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া।তিনি জানান-ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় পুলিশ তাদেরকে আটক করেন।তবে ভূবন কান্তি শীল(৪০) এর বিরুদ্ধে থানার মামলা নং-৩২/২৪ইং, আজিম উদ্দিন এর বিরুদ্ধে ৩ মাসের সাজা,জাফর আলম (৫০) এর বিরুদ্ধে সিআর, আব্দুল মালেক (৩৫) এর বিরুদ্ধে সিআর, রবিউল হোসেন সাগর(১৯) এর বিরুদ্ধে জিআর ছিল।সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর