শিরোনাম :
নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

ডাকাতি হওয়া টমটম গ্যারেজের ৫২টি ব্যাটারী ২৪ ঘন্টার মধ্যে উদ্ধারঃগাড়ী জব্দ,আটক-১

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার”খুটাখালী পাওয়ার হাউজ”টমটম গ্যারেজ থেকে রাতের আধারে পুলিশের পোশাক পরিধানে অস্ত্র সজ্জিত হয়ে ডাকাতি করে নিয়ে যাওয়া ৫৩টি ব্যাটারীর মধ্যে ৫২টি উদ্ধার সহ বহনকৃত পিকাপ গাড়ী জব্দ ও জড়িত ১ জনকে আটক করেন থানা পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার বহদ্দারকাটা এলাকার একটি বাড়ী থেকে ব্যাটারী,গাড়ী সহ কিছু ডাকাতির সরঞ্জামপাতি উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি-মোঃ আসিফ,পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামূহুরী এলাকার জাহাংগীর আলমের ছেলে।
খুটাখালী পাওয়ার হাউজ গ্যারেজের মালিক আরিফুল ইসলাম লিটন (৩৭) খুটাখালীর ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার নুরুল আলমের ছেলে। তিনি বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা এসআই ইমরুল হক উদ্ধার সত্যতা নিশ্চিত করে জানান-গত ২৮ নভেম্বর রাতে খুটাখালী পাওয়ার হাউজ নামক টমটম গ্যারেজ থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া ৫২টি ব্যাটারী বহদ্দারকাটা এলাকার একটি বাড়ী থেকে উদ্ধার করি।এসময় ডাকাতির কিছু সরঞ্জামপাতি,বহনকৃত গাড়ী সহ আসিফ নামের একজনকে আটক করি।উদ্ধারকৃত ব্যাটারীর আনুমানিক মূল্য ৮লাখ টাকা।তবে বহনকৃত গাড়ীটির রং ছিল সবুজ আর ডাকাতির পরে সাদা রং মেখে ভিন্ন ।ধৃতকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। ত ২৮ নভেম্বর রাতে খুটাখালী পাওয়ার হাউজ নামক টমটম গ্যারেজ থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া ৫২টি ব্যাটারী বহদ্দারকাটা এলাকার একটি বাড়ী থেকে উদ্ধার করি।এসময় ডাকাতির কিছু সরঞ্জামপাতি,বহনকৃত গাড়ী সহ আসিফ নামের একজনকে আটক করি।ধৃতকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
বাদী লিটন জানান-চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূইঁয়া ও এসআই ইমরুল হক স্যার সহ সহযোগিতাকারী খুটাখালী ইউনিয়ন বিএনপির সম্পাদক সাদেকুর রহমান ও আরো কয়েকজন নেতার প্রতি চিরকৃতজ্ঞা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।আমার জানামতে কক্সবাজার জেলায় ব্যাটার উদ্ধারের বিষয়টি নজিরবিহীন।


আরো বিভিন্ন বিভাগের খবর