শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

পর্যটক সাজা দুই অস্ত্র ব্যবসায়ীর কাঁধে থাকা স্কুল ব্যাগ থেকে ৪ টি অস্ত্র ওগুলি উদ্ধার

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার ঝাউবাগানে অবস্থান করছিলেন দুই যুবক। পর্যটক সেজে থাকা দুইজনের কাঁধে থাকা স্কুল ব্যাগে মিলেছে চারটি অস্ত্র ও গুলি।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে তাদের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন-মহেশখালী উপজেলার ঘোরকঘাটা উত্তর ঘোনারপাড়া এলাকার জাকারিয়া সওদাগরের ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) ও একই উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, ‘সকাল ১১ টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানে অস্ত্র কেনা-বেচা করছে একটি চক্র এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে আমি ও উপ-পরিদর্শক আব্দুস সাত্তারের সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করি। এসময় দুইজন লোককে সন্দেহ হলে জিজ্ঞাসা করলে তারা পাসপোর্ট করতে এসেছে বলে দাবী করে। পরে তাদের কাঁধে থাকা ব্যাগ তল্লাশীর চেষ্টা করলে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়৷
এসময় তাদের ব্যাগ তল্লাশী করে চারটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড ৭.৬২ বোরের গুলি ও তাদের ব্যবহৃত ইয়ামাহা আর-১৫ মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, ‘তারা মূলত অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে এনেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর