শিরোনাম :
কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত

চকরিয়ায় হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশন সংলগ্ন রিংভং সোয়াজানিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানান, চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া।
নিহত মীর কাশেম (৭০) বান্দরবানের লামা উপজেলার দক্ষিণ হায়দারনাশী গ্রামের মৃত মোহাম্মদ রহিমদাদের ছেলে।
স্থানীয়দের বরাতে মনজুর কাদের বলেন, বৃহস্পতিবার সকাল থেকে চকরিয়ার মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল অভ্যন্তরে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম চলছিল। সেখানে মীর কাশেমও চিকিৎসা নিতে যান। দুপুরে চিকিৎসা শেষে তিনি রেল লাইন ধরে রিংভং সোয়াজানিয়া জামে মসজিদের দিকে হেটে যাচ্ছিলেন।
“ এক পর্যায়ে কক্সবাজার দিক থেকে আসা একটি ট্রেন মীর কাশেমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ছিটকে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। “
ওসি জানান, “ স্থানীয়রা জানিয়েছেন, ট্রেনটি হর্ণ বাজিয়ে আসছিল। কিন্তু লোকটি রেল লাইন থেকে সরে না যাওয়ায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, লোকটি হয়তো কানে কম শুনতে পেতো। “
নিহতের লাশ রেলওয়ে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান মনজুর কাদের।


আরো বিভিন্ন বিভাগের খবর