শিরোনাম :
কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা

বাড়ী ফিরার পথে গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে প্যারাবনে নিয়ে যুবতীকে গণধর্ষণ

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ী ফিরার পথে গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে প্যারাবন নিয়ে গিয়ে পারিবারিক পূর্ব শক্রতার জেরধরে এক যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে।
গত রোববার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে বদরখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া।তিনি জানান,ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্হানীয়দের সহযোগিতায় ভিকটিম উদ্ধার সহ জড়িতদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছি।অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
তবে ভুক্তভোগী যুবতী চকরিয়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।কিন্তু লিখিত অভিযোগ পেলেই পরবর্তী আইনী প্রক্রিয়া শুরু করবেন।
ভুক্তভোগী নারী মহেশখালী উপজেলার বাসিন্দা। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি অবস্থায় থাকা ওই যুবতী সংবাদকর্মীদের জানান, চট্টগ্রামের বাঁশখালীতে তার বোনের আকদ্ অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে বদরখালী স্টেশন থেকে সিএনজি অটোরিকশা  যোগে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন।
বদরখালী- মহেশখালী ব্রীজের মাঝখানে গিয়ে সিএনজি চালক তার গাড়ির যান্ত্রিক ত্রুটির কথা বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে,আবারো সিএনজি স্টেশনে আসার পথে কয়েকজন যুবক তার পথরোধ করে তাকে ব্রীজ সংলগ্ন প্যারাবনে নিয়ে যায়। সেখানে প্রায় ৮ থেকে ১০জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন।
তিনি আরো জানান, পরে স্থানীয়দের সহযোগিতায় বদরখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সাথে কক্সবাজার সদর হাসপাতালে আসেন উন্নত চিকিৎসার জন্য। ধর্ষকদের কবল থেকে যুবতীকে উদ্ধার করার সময় উপস্থিত ছিলেন চকরিয়ার বদরখালী এলাকার স্থানীয় সাংবাদিক আল জাবের। তিনি জানান, ওই সিএনজির চালকের নাম সায়মন।
এ ঘটনায় ওই সিএনজি চালক জড়িত থাকার দাবী করে আল জাবের বলেন, বদরখালী এলাকায় এদের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট রয়েছে। ছোটন, শরীফ ও সাকিব নামেরও কয়েকজন যুবক এ সিন্ডিকেটের সদস্য। তারা এ ধরনের অপরাধ করে থাকেন রাত বাড়ার সাথে সাথে। অন্যদিকে, যুবতীকে ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে সোমবার সকাল ১১টা থেকে বদরখালী ফেরিঘাট স্টেশনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মহেশখালীস্থ সমন্বয়করা।


আরো বিভিন্ন বিভাগের খবর