শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

চকরিয়ায় ২টি স্যালু মেশিন,পাইপ জব্দঃ ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ রুম / ২১৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে রাতের আধারে মাতামূহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২টি স্যালু মেশিন,পাইপ জব্দ করা হয়েছে। এসময় একজন বালু খেকোকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ১০টার দিকে উপজেলার বমুবিলছড়ির অবৈধ বালু পয়েন্টে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন,ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন-উপজেলার হিলটেক ইউনিয়ন বমুবিলছড়ি।এই ইউনিয়নের মাতামূহুরী নদী থেকে স্যালু মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পায়।পরে শুক্রবার সকালে অভিযান চালিয়ে ২টি স্যালু মেশিন ও পাইপ জব্দ করি।এসময় একজন বালু খেকোকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করি।ভবিষ্যতে এই এলাকায় কেউ এধরণের অপরাধে জড়িয়ে পড়লে,তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
অভিযানে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও),
চকরিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর