শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড : আগুনে রোহিঙ্গা শিশুর মৃত্যু

নিউজ রুম / ২১১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সাকলাইনি আলিফ :

কক্সবাজারে টেকনাফের মোচনী রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা ভস্মিভূত এবং এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী নিবন্ধিত ক্যাম্পের পি-৩ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মোহাম্মদ কাউসার সিকদার।
তবে ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে তথ্য দিলেও তার নাম ও পরিচয়ের পাশাপাশি কতজন আহত হয়েছে তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি  এ কর্মকর্তা।
কাউসার সিকদার বলেন, রাতে টেকনাফের নয়াপাড়া মোচনী নিবন্ধিত ক্যাম্পের পি-৩ ব্লকে জনৈক ব্যক্তির বসত ঘরে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটনা ঘটে। এতে মুহুর্তেই আগুন আশপাশের ঘর ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। এসময় এপিবিএন পুলিশের পাশাপাশি স্থানীয় রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
“ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত শতাধিক বসত ঘর ও নানা স্থাপনা ভস্মিভূত এবং এক শিশুর মৃত্যু হয়েছে। “
এডিআইজি বলেন, “ প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পের জনৈক ব্যক্তির বসত ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। খোঁজ খবর নেওয়ার পর আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হবে। “
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের অভিযানিক দলনেতা মুকুল কুমার নাথ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে অন্তত শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা পুড়ে গেছে। আগুনের ধংসস্তুপ থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আগুনের সূত্রপাতের কারণ জানার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণে ফায়ার সার্ভিসের কর্মিরা কাজ করছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর