শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

ফাঁসিয়াখালীতে প্রহরীকে জিম্মি করে বনায়নের গাছ কেটে নিল স্বশস্ত্রধারি বনখেকোরা

নিউজ রুম / ২৩১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার,চকরিয়াঃ
কক্সবাজর উত্তর বন বিভাগের,চকরিয়াস্হ ফাঁসিয়াখালী রেঞ্জাধিন, রিংভং চেক-কাম বনবিটের সামাজিক বনায়নের প্রহরীকে জিম্মি করে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেল স্বশস্ত্রধারি বনখেকোরা।
গত ২০ জানুয়ারী (সোমবার) গভীর রাতের আধারে উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৭নং ওয়ার্ডের ঘুনিয়া এলাকার সামাজিক বনায়নের শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বনায়নের শেয়ার হোল্ডারেরা জানান-গত ২০ জানুয়ারী (সোমবার) ভোররাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকায় ২০/২৫ জন সশস্ত্রধারি বনখেকোরা লুকিয়ে এসে প্রথমে বনায়ন প্রহরীকে জিম্মি করে।পরে তারা সামাজিক বন বাগানের বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ লুট করে নিয়ে যায় ।পরে বিষয়টি আমরা সংশ্লিষ্ট বনবিট কর্মকর্তা ও রেঞ্জ অফিসাকে অবগত করি।পরের দিন ২১ জানুয়ারী দিনে সন্দেহজনক বিভিন্ন স্হান সহ বনায়নে অভিযান চালিয়ে বেশিরভাগ গাছ উদ্ধার করতে সক্ষম হয়।বনখেকোরা এভাবেই সামাজিক বনায়ন ও সংরক্ষিত বনাঞ্চলের গাছ লুট করে যাচ্ছে বলে জানান তারা।


ভুক্তভোগী উপকারভোগীরা আরো জানান-রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিনের অদম্য সাহসিকতায় গাছগুলো উদ্ধার হয়।এছাড়াও তিনি বনের অপরাধ দমনের প্রতি খুবই আন্তরিক। তা আবারো প্রমাণ করলেন তিনি।
এবিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিন বলেন-রাতের আধারে বনায়ন প্রহরীদেরকে জিম্মি করে বনায়ন থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটেছে দূবৃর্ত্তরা।পরে খবর পেয়ে অভিযান চালিয়ে গাছগুলো উদ্ধার করেছি।কারা গাছ কাটল,তাদের নাম ঠিকানা সংগ্রহ করেছি।তবে আসলেই তারা গাছ কাটার সাথে জড়িত কিনা গোপনে আরো একটু যাচাই করেই,বুধবারের মধ্যে বন আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর