শিরোনাম :
কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা

মহেশখালীর দুই চেয়ারম্যানের শপথ

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

নুরুল আলম :

টানা দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন কক্সবাজারের
মহেশখালীর দুই ইউপি চেয়ারম্যান । তারা হলেন কালারমারছড়ার নবনির্বাচিত চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও বড়মহেশখালীর নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল।
৬জুলাই বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে তাদের শপথ পড়ান জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এসময় জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ দুই চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেছেন, এলাকার উন্নয়ন করতে বদ্ধপরিকর থাকতে হতে হবে। দুর্নীতি-অনিয়ম ও স্বজনপ্রীতি থেকে দূরে থাকতে হবে। নির্বাচনী প্রতিহিংসা ভুলে সব নাগরিককে সমান সেবা দিতে হবে।
দুই চেয়ারম্যান জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
অতীতের মতো আগামী পাঁচ বছরও জনগণকে সর্বোচ্চ সেবা, এলাকার উন্নয়ন ও গঠনমূলক বিচার ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন দুই চেয়ারম্যান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন, দুই ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য, দুই চেয়ারম্যানের সমর্থক সহ ওই এলাকার বেশ কিছু লোকজন উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর