শিরোনাম :
সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী

পেকুয়ায় ইলেকট্রিশিয়ান মিস্ত্রীকে কুপিয়ে জখমঃ অভিযুক্ত আটক

নিউজ রুম / ৮৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে কক্সবাজারের পেকুয়ায় মীর মোস্তফা কামাল (৩৩) নামের এক ইলেকট্রিশিয়ান মিস্ত্রিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত মোস্তাক আহমদকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মীর মোস্তাফা কামাল পেকুয়ারচর এলাকার আবুল হাসেমের ছেলে।পেশায় সে একজন ইলেকট্রিশিয়ান ও উপজেলা ইলেকট্রিশিয়ান সমিতির নেতা।
আহতের ভাই লোকমান হাকিম বলেন, তারাবি নামাজের পর স্থানীয় মনিরের দোকানের বেঞ্চে শুয়েছিল কামাল। এমন অবস্থায় স্থানীয় মোজাহেরুল হকের ছেলে মোস্তাক আহমদ দোকানে ঢুকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। ধারালো অস্ত্রের আঘাতে আমার ভাইয়ের পায়ে- হাতে এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্বক জখম হয়।স্হানীয়দের সহযোগিতায় আমার ভাইকে জখমাবস্হায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন,স্হানীয়দের কথামতে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত সকলের সহযোগিতায় ধারালো দা সহ মোস্তাককে আটক করে থানা পুলিশকে হস্তান্তর করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, উজানটিয়াতে কূপিয়ে জখম করার ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।ঘটনার রহস্য কি?উদঘাটনে তদন্ত চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর