শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
কক্সবাজার জেলায় নবাগত পুলিশ সুপার  মোঃ সাইফউদ্দিন শাহীন মহোদয় যোগদান উপলক্ষে কক্সবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা করে।  ১০মার্চ বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার  আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কর্মজীবনে প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারের স্মৃতিচারণা করেন। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপারের প্রতি কক্সবাজারবাসীর আকাঙ্ক্ষা জানতে চান।  সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে পর্যটন-নগরী হিসেবে কক্সবাজার জেলা সমসাময়িক সমস্যা ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধগুলো তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সমস্যাগুলো নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তিনি কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ কক্সবাজার জেলাকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মাহবুবর রহমান ও সহ সভাপতি কামাল হোসেন আজাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর