শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বেতুয়া নামক এলাকায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সোমবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কাশিম আলী মিয়াজী সিকদারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মাঝেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী আরো ১৩টি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ১৪টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আবু জাফর বলেন, সোমবার দুপুরের দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কাসিম আলী মিয়াজী সিকদার পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ১৪টি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করলেও তদন্ত সাপেক্ষে জানা যাবে অগ্নিকাণ্ডে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন,মো. আতিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে প্রাথমিক কিছু সরঞ্জাম তুলে দেন।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে জানা ইউএনও।


আরো বিভিন্ন বিভাগের খবর