শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

নিউজ রুম / ১২৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের পেকুয়ায় মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ দোকানে ঢুকে ব্যবসায়ীকে হামলা ও লুটপাটের প্রতিবাদে চৌমুহনী ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টায় চৌমুহনীতে এ মানববন্ধন করা হয়েছে।এতে ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।
জানা গেছে, বুধবার ইফতারের আগ মুহুর্তে পেকুয়া কলেজ গেইট চৌমুহনী স্টেশনে ‘মেসার্স বিছমিল্লাহ এন্টারপ্রাইজ’ নামের একটি গ্যাস সিলিন্ডার ও তেলের দোকানে পরিকল্পিত হামলা চালায় একদল দূর্বৃত্ত। এসময় তাঁরা দোকানের মালিক রিয়াজ উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে দোকানের ক্যাশ থেকে ১০ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। পরে ব্যবসায়ী ও লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা বীরদর্পে পালিয়ে যায়। এদিকে পেকুয়া থানা থেকে তিনশো গজের মধ্যে ব্যস্ততম বাণিজ্যিক স্টশনে সন্ত্রাসী কায়দায় ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা দ্রুত সময়ে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আজিম, সেক্রেটারী হেলাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সেক্রেটারী নেজাম উদ্দিন,সদস্য আবু তালেব, পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান চৌধুরী প্রমূখ।


আরো বিভিন্ন বিভাগের খবর