শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোর্শেদ আলী হত্যা মামলার ৪ আসামি তিন দিনের রিমান্ডে

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর চাঞ্চল্যকর মোর্শেদ আলী হত্যা মামলায় চার আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালত এর বিচারক শ্রীজ্ঞান তঞ্চৈঙ্গা এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিউল করিম আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচারক তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, সিরাজুল মোস্তফা আলাল, সিরাজুল ইসলাম, আরিফ উল্লাহ মেম্বার ও খোরশেদ।
মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, আলোচিত মোর্শেদ হত্যা মামলার আসামিদের মঙ্গলবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামীরা সবাই কারাগারে বন্দি রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস বলেন, আজ রিমান্ড মঞ্জুর হয়েছে। সুবিধাজনক সময়ে পুলিশ আসামিদের কারাগার থেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করবে।
উল্লেখ্য, গেল ৭ এপ্রিল সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চেরাংঘর বাজারে স্থানীয় যুবক মোর্শেদ আলীকে (৩৮) প্রকাশ্যে রাস্তায় ফেলে হাতুড়ি ও লাঠি দিয়ে বেদম পিটুনি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত মোর্শেদ আলী একই ইউনিয়নের মাইজপাড়ার মৃত ওমর আলীর ছেলে।
এ ঘটনায় নিহত মোর্শেদের ভাই জাহেদ আলী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় স্থানীয় পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলালসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর