শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফের গহীন পাহাড়ে নৌবাহিনীর অভিযান : মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তি উদ্ধার, হাসপাতালে নেয়ার পর মৃত্যু

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড় অপহরণকারীদের আস্তানা থেকে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে নৌবাহিনী। উদ্ধার উক্ত টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার আবুল কালামের পুত্র মোঃ রাসেল (২৫)। হাসপাতালে নেয়ার পর চিকিৎসা রত অবস্থায় মো রাসেল মারা যায়।

আজ শনিবার বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া হলিউড পাহাড় নামক স্থান থেকে তাকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী জানতে পারে মো রাসেলকে একদল দুষ্কৃতকারী অপহরণ করে  টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার গহীন পাহাড়ে তাদের আস্তানায় জিম্মি করে রেখেছে। উক্ত আস্তানায় নিয়ে গিয়ে অপহরণকারীরা তাকে বেদম মারধর করে। এমন সংবাদে নৌবাহিনীর কন্টিনজেন্ট টেকনাফের একটি টিম আজ বিকেলে  অভিযান পরিচালনা করে মুমূর্ষু অবস্থায় রাসেলকে   উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় চিকিৎসা রত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ  হাসপাতালে গিয়ে মরদেহের সরুতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানিয়েছে তারা মরদেহের পরিচয় সনাক্ত করার চেষ্টা করে যাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর