শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে ছিনতাইকারীদের হাতে টমটম চালক খুন

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী চেরাংঘর গোলার পাড়ায় সিরাজুল মোস্তফা (২৬) নামের এক টমটম চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে টমটম ছিনতাইকারীরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার এই ঘটনা ঘটে।
নিহত টমটম চালক রামুর চাকমারকুল ইউনিয়নের কলঘর এলাকার জাকের হোসেন সওদাগরের পুত্র এবং তিন সন্তানের জনক।
এই ঘটনায় জুবায়ের নামের একজনকে আটক করা হয়েছে। তিনি সদর উপজেলার ভারুয়াখালীর মনির আলমরের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান জানান, রামুর কলঘর থেকে তিনজন ছিনতাইকারীকারী পিএমখালী যাওয়ার কথা বলে কৌশলে সিরাজুল মোস্তফার টমটমটি ভাড়া করে। যাওয়ার পথে পিএমখালী চেরাংঘর গোলারপাড়া নির্জনস্থানে পৌঁছালে যাত্রীবেশি ওই তিনজন সিরাজুল মোস্তফার টমটমটি ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এতে তিনি গুরুতর জখম হয়। পরে তাকে পথচারীরা উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 কিভাবে ঘটনা ঘটেছে তা মৃত্যুর আগে টমটম চালক সিরাজুল মোস্তফা উদ্ধারকারীদের বলে গেছেন বলে জানান ওসি।
ওসি জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে রাখা হয়েছে। এই ঘটনায় আটক একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর