শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

গভীর সাগরে ভাসতে থাকা ২২ মাঝিমাল্লা সহ ফিশিং বোট উদ্ধার

নিউজ রুম / ১১২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের অদূরে গভীর সাগরে ১০ দিন ধরে ভাসতে থাকা বিকল ফিশিং বোট ‘এফবি রাইসা-১’ এবং এর ২২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস রিলিজে এ তথ্য জানান।

তিনি জানান , গতকাল সোমবার সকাল ৭টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, ‘এফবি রাইসা-১’ নামক একটি ফিশিং বোট কক্সবাজার সমুদ্র উপকূলের এলিফ্যান্ট পয়েন্ট হতে আনুমানিক ১৬ কি:মি দূরে ইঞ্জিন বিকল হয়ে ২২ জন জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অপারেশান্স সমুদ্র প্রহরায় নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ২৫ ঘন্টা অভিযান চালিয়ে আজ সকাল সাড়ে ৯ টার দিকে বিকল হওয়া ফিশিং বোটসহ ২২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কক্সবাজার বিসিজি স্টেশন সাগর থেকে নিয়ে এসে আজ বিকেলে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করে।

প্রেস রিলিজে তিনি আরও জানান ফিশিং বোটটি গত ১১ মার্চ নোয়াখালী সমুদ্র উপকূল এলাকা হতে মাছ ধরার জন্য সাগরে যায় এবং গত ১৪ মার্চ হতে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। পরে জেলেরা মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ডের শরণাপন্ন হয়। উদ্ধারকৃত সকলেই লক্ষ্মীপুরের বাসিন্দা।


আরো বিভিন্ন বিভাগের খবর