শিরোনাম :
কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা

কোস্ট গার্ড ও র্যাবের অভিযান : শাহপরীর দ্বীপ উপকূল থেকে এক লাখ পিস ইয়াবা সহ ৫ ইয়াবা কারবারি আটক

নিউজ রুম / ১২১ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে টেকনাফ উপকূলের সাগরে পাচারকালে ট্রলার তল্লাশী করে যৌথ অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ পাঁচ পাচারকারিকে আটক করেছে র্যাব ও কোস্টগার্ড। আটকরা সকলেই বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক।
মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের ঘোলারচর সংলগ্ন সাগরে এ অভিযান চালানো হয় বলে জানান, কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
আটকরা হল, এনায়েত উল্লাহ (৪১), নুর আলম (৩৮), মো. তুহা (২৫), মো. আজিজুল্লাহ (২২) ও আব্দুল হামিদ (২৫)। তারা সকলেই টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মঙ্গলবার দুপুরে টেকনাফের শাহপরীরদ্বীপের ঘোনারচর সংলগ্ন সাগরপথ দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর র্যাব। র্যাব পরবর্তীতে বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করে। পরে র্যাব ও কোস্টগার্ডের একটি যৌথদল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক একটি ট্রলার আসতে দেখে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা ট্রলার দ্রুত চালিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে কোস্টগার্ড ও র্যাব সদস্যরা ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।
“ পরে ট্রলারটি তল্লাশী করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বস্তা পাওয়া যায়। বস্তাটি খুলে পাওয়া যায় ১ লাখ ইয়াবা। এসময় ট্রলারে থাকা ৫ পাচারকারিকে আটক করা হয়। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, কোস্টগার্ডের এ গণমাধ্যম।


আরো বিভিন্ন বিভাগের খবর