শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজারে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৯ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

নিউজ রুম / ১০২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৯ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ২৯ জুলাই  বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুলাই  সোমবার সকাল সাড়ে ১০ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজার সদর থানাধীন ফিশারি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৯ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে ২৯ জুলাই  মঙ্গলবার চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিদর্শকের উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং বোটে থাকা ২ টি ট্রলিং জাল বিনষ্ট করা হয়। এছাড়াও মালিক পক্ষ হতে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আরো বিভিন্ন বিভাগের খবর