শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদগাওতে চাঁদা না পেয়ে প্রবাসির জমি দখলের পায়তারা

নিউজ রুম / ৯৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

প্রবাসির কাছ থেকে চাঁদা না পেয়ে প্রায় ৮০ শতক জমি জোরপূর্বক রোপণ করে দখলে নেয়ার পায়তারা করছে ঈদগাও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের একটি দল।
গত রবিবার (৩আগস্ট) রাতে অগোচরে জমিতে চারা রোপণ করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ঘটনায় জানা যায়, ঈদগাও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ফাঁসিয়াখালি সিকদারপাড়া এলাকার রেল স্টেশনের পাশে প্রায় ৮০ শতক জমি মৃত হেফাজত উল্লাহর ওয়ারিশদের দখলে ছিল। তাদের মধ্যে দুইভাই শহিদুর রহমান ও সাদেকুর রহমান প্রবাসি হওয়ার কারনে মহিউদ্দিন ও তারেক শহিদুর রহমান কিছুদিন আগে দেশে আসলে তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে করে বলে জানা যায়। চাঁদা দিতে অস্বীকার করলে রেল লাইনের পাশে সিকদারপাড়া এলাকায় পূর্বের বিল থেকে প্রায় ৮০ শতক জমি দখলে নিতে চারা রোপণ করেছে বলে জানান।
এদিকে সৌদি প্রবাসি শহিদুর রহমান টেলিফোনে জানান, আমি ও আমার ভাই সৌদি আরবে বসবাস করছি কয়েক বছর ধরে। সম্প্রতি আমি দেশে গেলে সিকদারপাড়া এলাকার  ১০ থেকে ১২ জনের একটি দলবল নিয়ে আমার কাছে ৫লাখ টাকা দাবি করে তা দিতে অস্বীকার করলে সেদিন থেকে আমার পৈতৃক সম্পত্তিতে আমাকে বাঁধা প্রদান করে আমার চাষ নুরুল আজিম বাবুলকে হুমকি দিয়ে আসছেজমিতে না যেতে ও এলাকায় থাকা আমার ভাইবোনদের ক্ষতি করবে বলে হুমকি দিয়ে আসছিল।
হেফাজত উল্লাহর আরেক ওয়ারিশ আজিজা খানম জানান, ১৯৩০ সাল থেকে আমার দাদা আহসান উল্লাহ সিকদার এই জমি ভোগ দখলে ছিল, এবং আমার দাদার নামে খতিয়ান করা রয়েছে যার নং ৪০৪৭ ও ৪০৪৯। সেখান থেকে আমার বাবা হেফাজত উল্লাহর নামে বিএস ১৩৪৭০ খতিয়ান সৃৃজিত হয় ।
এবিষয়ে জানতে ঈদগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের সাথে কথা হলে তিনি জানান, হেফাজত উল্লাহর ওয়ারিশগণ আইনি সহায়তা চেয়ে থানায় আবেদন করেছে। তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর