শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

সাবেক সিনিয়র সচিব হেলালুদ্দীনের ছোট ভাই বাহার উদ্দিনের ইন্তেকাল; পৌর পরিষদের শোক

নিউজ রুম / ১৮৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

বিডি বিজ্ঞপ্তি :
সদ্য অবসরে যাওয়া স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের ছোট ভাই বাহার উদ্দিন ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর।
তিনি সাবেক বন কর্মকর্তা মরহুম মোক্তার আহমদের সন্তান।
এর আগে শহরের রক্ষিত মার্কেটস্থ নিজের মালিকানাধীন দিশারী লাইব্রেরীতে হৃদরোগে আক্রান্ত হন বাহার। পরে তাকে তাৎক্ষনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার দুপুর ২টায় তারাবনিয়ারছড়া কবরস্থানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে কক্সবাজারের কৃতি সন্তান স্থানীয় সরকার বিভাগের সাবেক সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের ছোট ভাই বাহার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেয়র মুজিবুর রহমানসহ কক্সবাজার পৌর পরিষদ।
শোক জানিয়েছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম তারিকুল আলম, প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি,
কাউন্সিলর আকতার কামাল, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর ওমর সিদ্দিক লালু, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর রাজবিহারী দাশ, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু, কাউন্সিলর এম এ মনজুর, কাউন্সিলর ইয়াছমিন আক্তার, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাছিমা আক্তার।
নেতৃবৃন্দ, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর