শিরোনাম :
কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত

শিক্ষক খুনের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে মামলা:গ্রেফতার-৭

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :
মহেশখালীতে মাদ্রাসায় কর্তৃত্ব প্রতিষ্ঠার দ্বন্দ্বে ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় মাদ্রাসা শিক্ষক মাওঃ জিয়াউর রহমান খুনের ঘটনায় ২৮ জনকে আসামি করে মহেশখালী থানায় মামলা হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল ২৭ আগস্ট (শনিবার) বেলা ২টা ১৫ মিনিটে মামলাটি থানায় রেকর্ড দেখানো হয়। ঘটনায় এ পর্যন্ত পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।
মামলার বিষয় নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান- নিহত মাদ্রাসা শিক্ষক মাওঃ জিয়াউর রহমানের ছেলে তৌহিদুর রহমান বাদি হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে আরও ৭-৮ জনকে। ঘটনার পর থেকে এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৩ জন নারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- নুরুল আলম (৫০), মোসলেম উদ্দিন(২৬), তাসমিন আকতার(৪২), ছমিরা আক্তার(২৩), ময়না আক্তার(২৫), মোহাম্মদ আরাফাত(১৯) ও আবু তালেব (৫০)। মামলার পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার বেলা ২টা ১৫ মিনিটে মহেশখালী থানায় এ হত্যা মামলাটি নিয়মিত মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়।
প্রসঙ্গত: উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়া কাটা গ্রামে একটি মাদ্রাসার অফিস কক্ষ থেকে বের করে এনে অফিসের সামনে ওই মাদ্রাসার সাবেক শিক্ষক মাওঃ জিয়াউর রহমানকে কুপিয়ে খুন করে স্থানীয় সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় তাজিয়াকাটা সুমাইয়া (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসার মাঠে মাওঃ জিয়াউর রহমানের জানাযা সম্পন্ন হয়। এ ঘটনায় ওই শিক্ষকের স্ত্রী রহিমা বেগমও গুরুতর আহত হয়ে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর