শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

কুতুবদিয়া উপকূল থেকে ১৭ জেলে উদ্ধার

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

বিডি প্রতিপাদক :কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদুরে সাগর উপকূল থেকে ১৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ডের একটি টিম।
আজ রবিবার (২৮ আগষ্ট ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান গত ২৪ আগস্ট এফ ভি “মা-বাবার দোয়া-২” নামক একটি ফিশিং ট্রলার ভোলা তজুমুদ্দিন এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গেলে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে । গতকাল শনিবার বিকেলে বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জাতীয় হেল্প লাইন ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোনকে অবিহিত করে। কোস্ট গার্ডের নিয়মিত টহলকার্যে অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়াকে বিষয়টি অবগত করা হয়। কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদ এর নেতৃত্বে তৎক্ষনাৎ উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে গতকাল সন্ধ্যায় ফিশিং বোটসহ ১৭ জন জেলেকে অক্ষত অবস্থায় সাগর থেকে উদ্ধার করে। তিনি জানান পরে উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।
কোস্ট গার্ড জানায় ফিশিং বোটের মালিক এর সাথে যোগাযোগ করে বোট এবং জেলেদের কুতুবদিয়া চ্যানেলের কাছাকাছি নিরাপদ স্থানে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর