শিরোনাম :
সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত

সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

নিউজ রুম / ১ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় ৮৫০ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া।

বুধবার (১৫ জুলাই) সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে পাঁচজন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করে। পাশাপাশি রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়া ক্যাম্পে এক হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এক হাজার প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে, যাতে বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগের ঝুঁকি কমানো যায়।

সেনাবাহিনী জানায়, টানা বর্ষণ ও বন্যায় সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় স্থানীয় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পর্যায়ক্রমে কক্সবাজার জেলার অন্যান্য বন্যাকবলিত উপজেলাতেও এ ধরনের জনকল্যাণমূলক মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দুর্যোগকালে জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর