শিরোনাম :
টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে

মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা

নিউজ রুম / ৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের প্রায় ৭০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)।

কোম্পানির পরিচালিত ‘মাতারবাড়ী ২×৬০০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট’-এর সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

সিপিজিসিবিএল জানায়, আকস্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় পূর্বপ্রস্তুতির সুযোগ না থাকায় অনেক পরিবার চরম দুর্ভোগে পড়ে। সেই পরিস্থিতি বিবেচনায় কোম্পানির উদ্যোগে তিনটি প্যাকেজে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

প্রথম প্যাকেজে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, দিয়াশলাই ও মোমবাতি। দ্বিতীয় প্যাকেজে রয়েছে চিড়া, মুড়ি ও বিস্কুট। তৃতীয় প্যাকেজে রয়েছে ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধ ও ত্বক সুরক্ষার ক্রিম।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিজিসিবিএলের প্রধান প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষণ) (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মনোয়ার হোসেন মজুমদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. তোফাজ্জল হোসেন, ব্যবস্থাপক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) শেখ সাজ্জাদুর রহমান, ১ নম্বর মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজবাহ উদ্দিন মজিদী, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী, কোম্পানির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় কোম্পানির পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, সংবাদমাধ্যম, জনপ্রতিনিধি এবং ত্রাণ কার্যক্রমে সহযোগিতাকারী টিম অ্যালিজা ও ত্রাণ কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর