শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান

নিউজ রুম / ৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে রোহিঙ্গা ক্যাম্পে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

বুধবার (২৯ জুলাই) উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে বিডিআরসিএসের পরিচালনা পর্ষদের সদস্য ড. মোহাম্মদ সারওয়ার আলম উপস্থিত ছিলেন।

বিডিআরসিএস সূত্র জানায়, এ বছর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় মোট ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি দেশের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে বাংলাদেশজুড়ে রেড ক্রিসেন্টের প্রায় ১০ লাখ স্বেচ্ছাসেবককে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিডিআরসিএস চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, “প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে রেড ক্রিসেন্টের ১০ লাখ স্বেচ্ছাসেবকের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

একই দিনে তিনি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করে পপুলেশন মুভমেন্ট অপারেশন (PMO) এবং মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (MRRO)-এর আওতায় পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় ইউনিটের রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবক, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং আশ্রয়শিবিরে বসবাসরত বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন।

ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে আলাপকালে তাদের বর্তমান অবস্থা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং মানবিক চাহিদার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন চেয়ারম্যান। তিনি বলেন, “বিশ্বব্যাপী অর্থায়নের সংকট সত্ত্বেও মানবিক সহায়তা থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সে লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অংশীদারদের সঙ্গে সমন্বয় করে বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর পাশে থেকে কাজ চালিয়ে যাবে।”

রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তাদের মানবিক সেবায় নিষ্ঠা, আত্মত্যাগ ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, “সংকটের সময় মানুষ প্রথমে সহায়তার হাত খোঁজে, আর সেই হাতটি আপনাদের। মানবতা, নিরপেক্ষতা ও স্বেচ্ছাসেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের আশা, মর্যাদা ও জীবন রক্ষায় আপনাদের অবদান অব্যাহত রাখুন।”

পরিদর্শনকালে চেয়ারম্যান উখিয়া ফিল্ড হাসপাতালের চিকিৎসাসেবা, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা (MHPSS), কমিউনিটি আউটরিচ (CBHFA), দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা (DRM), নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH), জীবিকায়ন, আশ্রয়, জেন্ডার, সুরক্ষা ও অন্তর্ভুক্তি (PGI), কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (CEA) কার্যক্রম এবং নির্মাণাধীন গুদামসহ বিভিন্ন মানবিক উদ্যোগ ঘুরে দেখেন। এছাড়া তিনি ফিল্ড হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেখানে চিকিৎসাসেবা গ্রহণকারী রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

সফরকালে তাঁর সঙ্গে ছিলেন বিডিআরসিএসের পরিচালনা পর্ষদের সদস্য ড. মোহাম্মদ সারওয়ার আলম, পপুলেশন মুভমেন্ট অপারেশন (PMO)-এর পরিচালক ও হেড অব অপারেশন আকরাম আলী খান, মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (MRRO)-এর পরিচালক সেলিম আহমেদ, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (IFRC)-এর হেড অব সাব-অফিস মানিক সাহা, ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ২০১৭ সাল থেকে আইএফআরসি (IFRC) ও রেড ক্রস-রেড ক্রিসেন্ট অংশীদারদের সহযোগিতায় কক্সবাজারে বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর জন্য পপুলেশন মুভমেন্ট অপারেশন (PMO) পরিচালনা করছে। এছাড়া ১৯৯২ সাল থেকে ইউএনএইচসিআর (UNHCR)-এর সহযোগিতায় মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (MRRO) বাস্তবায়ন করে আসছে।


আরো বিভিন্ন বিভাগের খবর