শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

জঙ্গীবাদ মোকাবেলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল-র‌্যাব প্রধান

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন,জঙ্গীবাদ মোকাবেলায় বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। আমরা যে ভাবে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছি তেমনি জঙ্গিদের দমন করে জঙ্গি দমনে সাফল্য অর্জণ করেছি। অনেক দেশ এখন বাংলাদেশ কে অনুসরন করছে। দেশ কে ভালো রাখার জন্য আমরা সবাই এক সাথে কাজ করছি। যারা ভালো পথে আসতে চায়,তাদের জন্য সবসময় পথ খোলা আছে।
কক্সবাজারে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরো বলেন, র‌্যাব অভিযান পরিচালনার পাশাপাশি বহুমুখী কর্মপরিকল্পনার মাধ্যমে অপরাধী সহ অসহায় মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানা প্রকল্প গ্রহন করেছে।
এরই অংশ হিসেবে কক্সবাজারে র‌্যাব-১৫ এর আয়োজনে নবজাগরণ-অপরাধকে না বলুন’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে।
সকাল ১১ টার দিকে, কক্সবাজার র‌্যাব – ১৫ এর সদর দপ্তর কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবস কথা বলেছেন,র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
সভায় বক্তারা বলেন, শুধু অভিযান নয় নানা কর্মমুখী কর্মপরিকল্পনার মধ্য দিয়ে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। জঙ্গিদের মধ্যে অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। যার কারণে বাংলাদেশ আজ জঙ্গি দমনে রোল মডেল হিসেবে পরিচিত। একইভাবে সীমান্তর্তী কক্সবাজারে মাদকমুক্ত সমাজ বিনিমানে অভিযানের পাশাপাশি বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন, র‌্যাব- ১৫ অধিনায়ক লেঃ কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, টুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, হোটেল সাইমন এর পরিচালক মাহবুবুর রহমানসহ হোটেল-মোটেলের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সেলাই প্রশিক্ষন সহ নানা কর্মপরিকল্পনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা নারী-পুরুষ।


আরো বিভিন্ন বিভাগের খবর