শিরোনাম :
শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু

১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি

নিউজ রুম / ২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

আগামী ১৯ নভেম্বরকে কেন্দ্র করে কক্সবাজারে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় রাজপথে সক্রিয় রয়েছেন দলটির নেতাকর্মীরা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিরোধে বিশেষ প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

এদিকে ১৯ নভেম্বর ঘিরে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে উখিয়া উপজেলা বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। পাশাপাশি জেলা শহরসহ বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি।

কক্সবাজার জেলা বিএনপির জ্যেষ্ঠ দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, ১৯ নভেম্বর সকাল থেকে জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেবেন। জেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে কাউকে সুযোগ দেওয়া হবে না। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবেন। নাশকতাকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না।’

অন্যদিকে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী জানান, সম্ভাব্য নাশকতা ও সহিংসতা মোকাবিলায় উখিয়ায় তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল থেকে দলের নেতাকর্মীরা মাঠে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, ‘আগামী তিন দিন আমরা জনগণের জানমাল ও নিরাপত্তার স্বার্থে সতর্ক অবস্থানে থাকব। উখিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করা হবে।’

এদিকে আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাস’ ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ ও সদস্যসচিব মোহাম্মদ সরওয়ার রোমনের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, সদস্যসচিব মোহাম্মদ সরওয়ার রোমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, একটি মহল বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। পরিকল্পিতভাবে নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

তারা বলেন, ‘এ দেশ জনগণের। দেশের মানুষ শান্তি চায়, নিরাপদে বসবাস করতে চায়। জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বর্তমান সরকার দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহল বিদেশে বসে দেশে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে।’

বক্তারা আরও বলেন, অতীতে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। সেই পরিস্থিতি আর ফিরে আসতে দেওয়া হবে না। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

অন্যদিকে ১৯ নভেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কক্সবাজার জেলা পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান পিপিএম বলেন, ‘সব ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। সেই লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ প্রস্তুতি রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।’

১৯ নভেম্বরকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ধারাবাহিক কর্মসূচি এবং পুলিশের বিশেষ প্রস্তুতির মধ্য দিয়ে কক্সবাজারে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধের পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে

১৯ নভেম্বরকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ধারাবাহিক কর্মসূচি এবং পুলিশের বিশেষ প্রস্তুতির মধ্য দিয়ে কক্সবাজারে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধের পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

—

আরো বিভিন্ন বিভাগের খবর