শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিপক্ষের হামলায় পশু চিকিৎসক নিহত

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক মহেশখালী :
কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুস শুক্কুর (৬২) নামের এক গ্রাম্য পশু চিকিৎসক নিহত হয়েছে। ২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ডেইল্যা ঘোনা গ্রামের ছরারলামা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস শুকুর হোয়ানক ইউনিয়নের ছনখোলাপাড়া গ্রামের মৃত বদিউর রহমানের পুত্র।
নিহতের ছেলে পশু চিকিৎসক নুরুল আবছার জানান, জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আমার পিতার সাথে ডেইল্যা ঘোনা গ্রামের মৃত উম্মত আলীর পুত্র জাফর আলম, এলাহী শরীফের পুত্র মোরশেদ আলম ও একই এলাকার জয়নাল ডাকাত সহ বেশ ক’জনের সাথে বিরোধ চলে আসছিল। আমার পিতার সাড়ে ছয় কানি জমির বিরোধ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বারের কাছে সালিশ বিচারে ও আদালতের মামলায় আমার পিতা রায় পেলেও বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের লোকজন সশস্ত্রভাবে দলবল নিয়ে বিরোধীয় জায়গায় পান বরজের চালা তৈরি করে। শুক্রবার সকালে আমার বাবা তাদেরকে বাধা দিতে গেলে প্রতিপক্ষের ১৫-১৬ জন নারী-পুরুষ দা, কিরিচ, লাঠি সোটা ও ট্রেটা নিয়ে আমার পিতার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করে মাটিতে ফেলে রাখে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানিয়েছেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এলাকায় পুলিশী অভিযান চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর