শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

আলেমদেরকে আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে–মাওলানা নূরী

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাস্সিরে কোরআন মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, মজলিসুল ওলামা বাংলাদেশ প্রচলিত রাজনীতি বিমুখ একটি সংগঠন। এই সংগঠনের সদস্য হয়ে সমাজের দারিদ্র পীড়িত, দু:খী ও অভাব গ্রস্থ মানুষের সেবার মাধ্যমে আলেমদের জন্য ওয়ারাসতে আম্বীয়ার জিম্মাদারী পালনের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি আলেমদেরকে একটি সুখী ও সমৃদ্ধশালী আদর্শ সমাজ বিনির্মানের ভীত রচনা করার আহবান জানিয়ে বলেন, একাজটি যত সহজ তার চাইতেও বেশী কঠিন।
মাওলানা নূরী আজ বান্দরবান জেলা মজলিসুল ওলামার নব নির্বাচিত কমিটির দায়িত্বশীলদের পরিচিতি সভা ও ওলামা সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে একথা বলেন। বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামা সমাবেশে প্রধান মেহমান আরো বলেন, রাসুলে করীম (স:) নবুওয়াত প্রাপ্তির পর ১৩টি বছর মক্কার সমাজে অবস্থান করেছিলেন। কিন্তু তিনি কখনো ভীত ও ধৈর্য্যচ্যুত হননি। জীবনের ঝুকির মাঝেও তিনি সমাজ সংস্কারের কাজ চালিয়ে গিয়েছেন আজকের এই সমাজে জাতির দূর্যোগ সময়ে অসাম্য ও সকল অনৈতিকতা দূর করে যদি সমাজকে পূর্নতাদান করতে চাই তাহলে আলেমদেরকে হীনমন্ন্যতা ও কাদা ছুড়াছুড়ি পরিহার করে আর্থসামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় মূখ্য ভূমিকা পালন করতে হবে। ওলামা সমাবেশে বিশেষ মেহমানের বক্তব্য রাখেন বান্দরবান জেলা আলেমদের অভিভাবক মাওলানা আলাউদ্দিন ইমামী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির অর্থসম্পাদক মাওলানা হাফেজ মফিজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল কুদ্দুস, মজলিসুল ওলামা দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ফারুকী, বান্দরবান বাজার মসজিদের খতিব মাওলানা আলহাজ¦ এহছানুল হক আল মূঈন, বান্দরবান মজলিসুল ওলামার সম্পাদক মাওলানা আবুল কালাম, কাউন্সিলর আবুল কালাম, মাওলানা ইউনুছ নূরী, আলহাজ¦ মোহাম্মদ মুছা কোম্পানী, কাউন্সিলর সেলিম রেজা প্রমুখ।
ওলামা সমাবেশ শেষে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করা মাওলানা মামুনুর রশীদ নূরী। বান্দরবান জেলার নতুন কমিটির সভাপতি হলেন মাওলানা আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক হলেন মাওলানা আবুল কালাম।


আরো বিভিন্ন বিভাগের খবর