শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি শেখ মোঃ আলী

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ইয়াবা গডফাদার গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক কার্যক্রমের ভিত্তিতে এবারও কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ মোহাম্মদ আলীকে মনোনীত করেছে জেলা পুলিশ। সেই সাথে শ্রেষ্ঠ থানা হিসেবে উখিয়া থানাকে মনোনীত করা হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের কনফারেন্স হলে কক্সবাজার জেলার অপরাধ দমন সভায় তাকে মনোনীত করা হয়।

কনফারেন্সে জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মিজানুর রহমানসহ জেলার প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ (ওসি) ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, পুরস্কার মানুষকে আরো দায়িত্ববান করে তোলে। এ পুরস্কার পাওয়ার কারণে আমার দায়িত্ব ও কর্তব্য আর বেড়ে গেল।

উল্লেখ্য, অপরাধ দমন সভায় কক্সবাজার জেলার প্রতিটি থানার পারফরম্যান্স পর্যালোচনা করা হয়।
###


আরো বিভিন্ন বিভাগের খবর