শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

নিউজ রুম / ১৭৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে কক্সবাজারের চকরিয়ায়। রবিবার(১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডস্থ পরিষদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শাহারা বেগম ওই এলাকার মো. আসিফের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা গেছে, ঘরের চালার সাথে বাধা তার বিদ্যুতায়িত ছিল। সকালে বাড়ির উঠানে ওই তারে কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় শাহারা। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহারা বেগমকে মৃত ঘোষনা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক গৃহবধুর নিহত হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ##


আরো বিভিন্ন বিভাগের খবর