শিরোনাম :
বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা

চকরিয়া উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটিকে সংবর্ধনার মাধ্যমে বরণ

নিউজ রুম / ২২৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

সাকলাইন আলিফঃ
আজ ১৭ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজারের
চকরিয়া উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটিকে নেতাকর্মীরা বরণ করে নিল। বিশাল আনন্দ মিছিলের মাধ্যমে বরণ করার এ অনুষ্টানে
উপস্থিত ছিল বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক কক্সবাজার জেলা শাখার আওতাধীন চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে চকরিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী (১) বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, চকরিয়া উপজেলা শাখার দুই সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য যৌথ স্বাক্ষরিত ওই কমিটি অনুমোদন দেয়।
রবিবার (৩১জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করেন। নবগঠিত চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি হলেন, আরহান মাহমুদ রুবেল ও সাধারণ সম্পাদক আকিত হোসাইন।
উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুলাই চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার পর কক্সবাজার জেলা ছাত্রলীগ ১০ কার্যদিবসের মধ্যে জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান করেন।কমিটি বিলুপ্তির দীর্ঘ ১ বছর পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুই সদস্য বিশিষ্ঠ চকরিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর