শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

কোস্ট গার্ডের অভিযানে ৪২ হাজার ইয়াবা জব্দ

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে কোস্ট গার্ডের অভিযানে ৪২ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর ২০২২ আনুমানিক ১৭১০ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ থানাধীন শাহপুরী দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বাংলাদেশের জলসীমায় একটি কাঠের নৌকা থেকে ফ্লোট লাগিয়ে প্লাস্টিকের বস্তা সমুদ্রে ফেলতে দেখা যায় । নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত নৌকাটিকে থামার সংকেত দেয়। নৌকাটি না থেমে দ্রুত মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি উদ্ধার করে ৪২,০০০ (বিয়াল্লিশ হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর