শিরোনাম :
নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

কক্সবাজার সৈকত ঝিনুক শিল্প বহুমুখী সমবায় সমিতির সভাপতি কাসেম, সম্পাদক দুলাল

নিউজ রুম / ২৫১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

পর্যটননগরী কক্সবাজার এর সৈকত ঝিনুক শিল্প বহুমুখী সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং-৫৪/কক্স) ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।এতে কাসেম আলী সভাপতি এবং মোশারফ হোসেন দুলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।১৬ জুলাই সৈকতের লাবণি পয়েন্টে ট্যুরিষ্ট অফিস সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়।

এবারের প্রতিদ্বন্দ্বী দুইটি প্যানেলে কাশেম আলী-দুলাল পরিষদ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

এতে নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ সভাপতি জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউনুস, সদস্য মোঃ আবু শামা, জয়নাল আবেদীন জুয়েল, আবদুস সালাম, মোহাম্মদ শরিফ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নোমান, আবদুল করিম ও মোঃ জাহাঙ্গীর আলম।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন কবির আহমদ। সদস্য ছিলেন তপন দাশ ও আজিজুল হক মঞ্জু।

ভোটগ্রহণ কর্মকর্তাসহ নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি কাসেম আলী ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দুলাল এবং তারা সকলের সহযোগীতা কামনা করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর