শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে হারানোর ক্ষমতা কোন দলের নেই…..আওয়ামী লীগের ধর্ম সম্পাদক

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

আল জাবের :
আওয়ামী লীগ ঐক‍্যবদ্ধ থাকলে হারানোর ক্ষমতা কোন দলেরই নেই। এটি বারবার প্রমাণিত হয়েছে। ১৯৯১ ও ২০০১ সালে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে হারানো হয়েছিল। পরবর্তীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতি আবার প্রমাণ করেছে দেশের মানুষ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ। রবিবার সকাল দশটায় কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা একথা বলেন।

সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা পাশা চৌধুরী। হাজী রশিদ আহমদের সভাপতিত্বে ও রমিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে আশেক উল্লাহ রফিক এমপি বলেন দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে দেশব্যাপী উন্নয়ন অব্যাহত আছে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন মুখ থুবড়ে পড়বে। ইতিমধ্যে মহেশখালী উপজেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন হয়েছে।এমন কোন ধর্মীয় প্রতিষ্ঠান নাই শেখ হাসিনার অনুদান পৌঁছেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী হলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় না আসলে জোট সরকারের সন্ত্রাস দখলবাজি আবার শুরু হবে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া। বক্তব‍্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মং রিপো, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহম্মদ রুহুল আমিন, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাসান বশির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মশরফা জান্নাত, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান আরিফ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ।


আরো বিভিন্ন বিভাগের খবর