শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

তুমব্রু সীমান্তে মাইনে রোহিঙ্গা কিশোরের মৃত্যু

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে শূন্য রেখায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৭) নামে এক রোহিঙ্গা কিশোর মারা গেছে। সে শূনরেখার রোহিঙ্গা ক্যাম্পের মো. আয়ুবের পুত্র । রবিবার (২ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটলেও ঘটনাটি চেপে যায় রোহিঙ্গারা। পরে বিষয়টি জানাজানি হয়। এর আগে রোহিঙ্গারা লাশ উদ্ধার ও দাফন করে ফেলে।
রোহিঙ্গাদের উদ্ধৃতি দিয়ে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ জানান, শূন্যরেখার বাসিন্দা ওমর ফারুক ও মো. আবদু ইয়্যা নামে দুই রোহিঙ্গা সকালে তুমব্রু সীমান্তের পাহাড়ি ছড়ায় মাছ শিকারে বের হয়। এ সময় সীমান্তে মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিজিপি) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ ঘটে। এতে ওমর ফারুকের দুই পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে এ ঘটনায় আবদু ইয়্যা নামে আরেক জন প্রাণে রক্ষা পায়। পরে তার মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে সীমান্তের একটি কবরস্থানে দাফন করা হয়।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের বিস্ফোরণে মোহাম্মদ ইকবাল (১৮) নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ছয় জন আহত হন। তার আগের দিন (১৬ সেপ্টেম্বর) তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে থাইন চাকমা নামে এক বাংলাদেশি যুবক আহত হন।


আরো বিভিন্ন বিভাগের খবর