শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

উপজেলা পর্যায়ে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালুর পরিকল্পনা-স্বাস্থ্য মন্ত্রী

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, দেশের উপজেলা পর্যায়ে হাসপাতালের সেবার মান উন্নয়নে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস এবং ব্লাড ব্যাংক চালুর পরিকল্পনা করেছে সরকার। একইসাথে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ২৪ ঘন্টা প্রসুতি সেবাও চালু করা হবে।
সোমবার বিকেলে কক্সবাজারে জেলা স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের মন্ত্রী একথা বলেন।
ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ বলেন, ইতিমধ্যে কক্সবাজারে মেডিকেল কলেজ চালু হয়েছে। বিদেশি অর্থায়নে হাসপাতাল চালু করার পরিকল্পনা ছিল। কিন্তু বিদেশি অর্থায়নের সংস্থান না হওয়ায় সরকার সিদ্ধান্ত নিয়েছে নিজস্ব অর্থায়নে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার।
মন্ত্রী আরও বলেন, কক্সবাজারে ১২ লাখের অধিক রোহিঙ্গার কারণে স্হানীয় জনগোষ্ঠীর চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। সীমিত সংখ্যক ডাক্তার ও জনবল দিয়ে স্হানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে। তাই কক্সবাজারে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো কক্সবাজারের স্হানীয় জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
এর আগে দুপুরে মন্ত্রী কক্সবাজার জেলা সদর হাসপাতালে পরিদর্শনে যান। এসময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, মহিলা ওয়ার্ড ও শেখ রাসেল শিশু ওয়ার্ডসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন। পরে জেলা সদর হাসপাতালে স্থাপিত অপারেশন থিয়েটার-২ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোমিনুর রহমান সহ জেলা স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।


আরো বিভিন্ন বিভাগের খবর