শিরোনাম :
নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

চকরিয়া পৌর বাসটার্মিনালে চাঁদাবাজি বন্ধে বৃহত্তর চকরিয়া মালিক-শ্রমিক ঐক্য পরিষদ গঠিত

নিউজ রুম / ১৮৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ পৌর বাসটার্মিনালকে কেন্দ্র করে অবৈধ চাঁদাবাজি, যাত্রী হয়রানি, জবরদখল রুখতে
আরাকান সড়ক পরিবহণের আওতাধীন কক্সবাজারের বৃহত্তর চকরিয়া মালিক-শ্রমিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠন করা হয়।
শুক্রবার (৭ অক্টোবর) বিকালে শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালস্থ
আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় এ কমিটি গঠন করা হয়
আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতি ও লামা-আলীকদম রোড কমিটির সম্পাদক রফিক উদ্দিনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
জানাগেছে, চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালে চাঁদাবাজি বন্ধে এই প্রথম একযোগে মালিক-শ্রমিক নেতারা উদ্যোগী হয়েছেন। তাদের অধীনস্থ সড়ক পরিবহণের সংগঠন চাঁদাবাজি, যাত্রী হয়রানি ও জবর-দখল বন্ধে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়াও টার্মিনালে চাঁদা সম্পূর্ণরূপে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চাঁদার বিরুদ্ধে অভিযানও শুরু হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা।
উক্ত সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে নব-নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন, আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলামকে সভাপতি, আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক কামাল আজাদকে সিনিয়র সহ-সভাপতি, চকরিয়া-লামা-আলীকদম জীপ মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদকে সাধারণ সম্পাদক, লামা-আলীকদম রোড কমিটির সম্পাদক রফিক উদ্দিনকে সহ সাধারণ সম্পাদক, চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজকে অর্থ সম্পাদক করা হয়েছে। এছাড়াও উক্ত কমিটিতে চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোসেন কোম্পানি সদস্য, চকরিয়া-লামা-আলীকদম জীপ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর আহমদ সদস্য ও লামা-আলীকদম রোড কমিটির সভাপতি রফিক আহমদকে সদস্য করে ৮ (আট) সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়েছে।#


আরো বিভিন্ন বিভাগের খবর