শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

চকরিয়ায় অপহৃত যুবককে ২ঘন্টার মধ্যে জনতার সাহায্য উদ্ধার করলো পুলিশ

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
চকরিয়ায় দিন-দুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ওবাইদুল হক সিফাত (২৫) নামের এক যুবককে অপহরণ করা হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে চিরিংগা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটেছে ঘটে।
অপহৃত-ওবাইদুল হক সিফাত(২৫) উপজেলার চিরিংগা ইউপির ৯ওয়ার্ডের চরন্দ্বীপ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
অপহৃতের পিতা-আনোয়ার হোসেন জানান,আমার ছেলে পেশায় একজন রিক্সার মেকানিক।তার সাথে কারো দ্বন্দ্ব থাকতে পারে না।তাই আমি মনে করি কোন কারণ ছাড়াই আমার ছেলেকে এলাকার কয়েকজন চিহৃিত ডাকাতেরা তুলে নিয়ে ফোনে মুক্তিপন দাবী করে।পরে খোঁজ নিয়ে জানা গেছে সওদাগর ঘোনায় ডাকাতদের আস্তনায় নিয়ে যায় সিফাতকে।সেখানে আমার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কাটা জখম করে হত্যার ভয় দেখায়।এমতাবস্থায় আমি থানায় খবর দিলে,তাৎক্ষণিক পুলিশ আসলে,পুলিশের সাথে সাধারণ জনতা আস্তনা ঘিরে আমার ছেলেকে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।তবে উদ্ধারের খবর পেয়ে অপহৃতরা পালিয়ে যাওয়ায় কাউকে ধরতে পারেনি।
এবিষয়ে চিরিংগা ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনের টাইমলাইন থেকে অপহৃত সিফাতের মায়ের একটি ভিডিও সাক্ষাৎকার পোষ্ট করেন।যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে পড়ে।
চকরিয়া থানার ওসি তদন্ত আব্দুল জব্বার বলেন,দিন-দুপুরে সিফাত নামের একজন যুবক অপহরণ করার খবর পায়।পরে পুলিশ জনতার সহযোগিতায় সিফাতকে উদ্ধার করেছে।উদ্ধারের পর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।তার পরিবার থেকে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।


আরো বিভিন্ন বিভাগের খবর