শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

টেকনাফে বিজিবির অভিযান : দুই কেজি আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে দুই কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
আজ শনিবার ভোরে পৃথক দুটি জায়গায় এই অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সকালে দেয়া এক প্রেস রিলিজ এ জানান বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের একটি টহল টিম আজ ভোর রাতে টেকনাফের খারাংখালী এলাকায় টহল দেয়ার সময় দুই জন মাদক কারবারি মিয়ানমার সীমানা থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের প্রান্তে আসলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। এসময় মাদক কারবারি দুজন সাতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি দুই কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
অপর দিকে একই সময় বিজিবি হোয়াইকং চেক পোস্টে একটি ইজিবাইকের সীটের নীচে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ইজিবাইকের চালক পালিয়ে যায়।
টেকনাফ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।


আরো বিভিন্ন বিভাগের খবর