শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারে ঈদে মিলাদুন্নবী উদযাপন

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। সমগ্র মানবজাতির শিরোমণি মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ। ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল শেষ নবি হজরত মুহাম্মদ (সা.) মা আমিনার কোলে জন্ম নেন। ৬৩২ খ্রিষ্টাব্দের এ দিনে ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন। বিশ্বের মুসলমানরা দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবি বা সিরাতুন্নবি (সা.) হিসাবে পালন করেন। বাংলাদেশে আজ রাষ্ট্রীয় ছুটি।
কক্সবাজারে নানা আয়োজনে এই পবিত্র দিনটি উদযাপন করছে মুসলিম উম্মাহ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ার ছড়া মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া থেকে জশনে জুলুস বের করা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাত ও গউছিয়া কমিটির ব্যানারে বের হওয়া জসনে জুলুস কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক পদদক্ষিণ করে পুনরায় মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়াতে গিয়ে শেষ হয়। সেখানে পরে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
কক্সবাজার শহরের মতো জেলার ৮ উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে জশনে জুলুস বের হয় আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউছিয়া কমিটির ব্যানারে।


আরো বিভিন্ন বিভাগের খবর