শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক সাতক্ষীরা :
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম হাসানুর রহমান (২৫)। তিনি সাতক্ষীরা সদর উপেজলার কুশখালী গ্রামের হায়দার আলীর ছেলে।
রোববার ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় এই ঘটনা ঘটে।
হাসানুরকে আহত অবস্থায় খুলনা সার্জিকাল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা হয়দার আলী জানান, পার্সপোট না থাকায় তার ছেলে হাসানুর রহমান কয়েকদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে অত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রোববার ভোর রাত ৩টার দিকে একইভাবে কয়েকজন সঙ্গীর সঙ্গে ভারতের কৈজুরী সীমান্ত পার হয়ে দেশে ফিরছিলেন। রাত ৪টার দিকে ভারতের কৈজুরী ক্যাম্পের টহল বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে হাসানুরের বুকে গুলি লেগে গুরুতর আহত হন।
সঙ্গীরা তাকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফার্ড করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সার্জিকাল হাসপাতালে নেওয়ার পর চিকিৎস্যকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ পিএসসি জানান, আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারেনি। তবে রোববার ভোরে সীমান্তে কোনো গুলির ঘটনা ঘটেনি বলে জেনেছি। এটা ইন্টারনাল কোনো বিষয়ও হতে পারে। এরপরও আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানাবো।


আরো বিভিন্ন বিভাগের খবর