শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারে নানা আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে নানা আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে শহীদ দৌলত ময়দান থেকে জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার আহবায়ক শাহেদুল আলম রানা ও সদস্য সচিব ফয়সাল চৌধুরীর নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীতে রং-বেরঙের ব্যানার-ফেস্টুন, ঘোড়া, বীচ বাইক, মোটরসাইকেল বহর নিয়ে স্বতঃস্ফূর্ত অংশ নেয় হাজার হাজার নেতাকর্মী। এসময় ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু ও শুভ শুভ শুভ দিন-শ্রমিক লীগের জন্মদিন’ স্লোগানে মুখরিত ছিল রাজপথ। র‌্যালীটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়ে শেষ হয়। সেখানে শাহেদুল আলম রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর। বক্তব্য রাখেন শ্রমিক লীগ কক্সবাজারের সদস্য সচিব ফয়সাল চৌধুরী। পরে বেলুন উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণিল এই আয়োজন।

শাহেদুল আলম রানা বলেন, বর্তমানে কক্সবাজারে শ্রমিক লীগ স্বচ্ছ ও সুসংগঠিত একটি সংগঠন। এখানে বিগত কমিটির নেতাদের মতো কোন চাঁদাবাজি করা হয় না। ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে সাথে নিয়ে শ্রমিক লীগ ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।


আরো বিভিন্ন বিভাগের খবর