শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি টান্টু সাহা

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

এস এম হুমায়ুন কবির :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা বান্দরবান জেলায় আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হলেন।
গেল সেপ্টেম্বর মাসের সার্বিক প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনে কর্ম বিবেচনায় তিনি সম্মাননা স্মারকে ভূষিত হন।
শনিবার (১৪ অক্টোবর )২০২২ইং সকাল সাড়ে ১২টায় বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নাইক্ষ্যংছড়ি থানার চৌকস পুলিশ কর্মকর্তা ওসি টান্টু সাহা জেলায় টানা তৃতীয় বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন।
কল্যাণ সভা শেষে বান্দরবানের পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম পিপিএম এর হাত থেকে তিনি বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, তিনি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর হইতে ইয়াবা, চোলাই মদ,ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যতাসহ বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ভাবে পালন করেন। তাই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের সার্বিক বিবেচনায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন।
এছাড়াও তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত অবস্থায় এধরণের সফলতার জন্য পুলিশ অফিসার হিসেবে পুরস্কার লাভ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর