শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

কক্সবাজারে বিভাগীয় পর্যায়ে বিশ্ব হাত ধোয়া দিবস

নিউজ রুম / ১৯৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

আবরার চৌধুরী :
কক্সবাজারে বিভাগীয় পর্যায়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে হাতধোয়া কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (১৬ অক্টোবর) সকালে কক্সবাজার শহরের কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেডক্রিসেন্ট (বিডিআরসিএস) ও কানাডিয়ান রেডক্রসের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম খান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা বিভাগের পরিচালক এজেডএম নুরুল হক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ড. মো: শফিকুল ইসলাম, কানাডিয়ান রেডক্রস প্রতিনিধি ড. সুকন্যা প্রীতি, বিডিআরসিএস প্রতিনিধি এম এ হালিম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড.নিয়াজ মাওলা, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোমিনুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: মহিউদ্দীন মো: আলমগীর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম, পৌর কাউন্সিলর এম এ মনজুর বক্তব্য রাখেন।

উখিয়া উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার এবং পৌরপ্রিপেটরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নেছা বুলবুলের
সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, ডিপিএইচই প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইএফআরসি, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে আটটি বিভাগের আটটি স্কুলের প্রধান শিক্ষক ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন।পরে হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর