শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

রাজনীতির করুণ বিদায় খান বাহাদুর

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

হামিদ উল্লাহ :
১৯৭০ সালে বঙ্গবন্ধুর প্রার্থীর বিরুদ্ধে জয়ী হয়ে চমক সৃষ্টি করেছিলেন তরুণ খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী। এরপর ১৯৭৩ সালে এম পি হন। ১৯৮৬ সালে জয়ী হলেও ভোট ডাকাতি করে জয়ী হন জাপার দিদারুল আলম চৌধুরী। সর্বশেষ ১৯৯১ সালে স্বল্প ভোটের ব্যবধানে রাজনীতির মাঠে অতি নবীন বিএনপির প্রার্থী খালেকুজ্জামানকে পরাজিত করেন। ১৯৯৬ সালে ২৯ হাজার এবং ২০০১ সালে একলাখ ভোটের ব্যবধানে হেরে যান। এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে একেএম মোজাম্মেল হকের কাছে ভোটাভোটিতে হেরে যান খান বাহাদুর।
ভাগ্যিস জেলা পরিষদ চেয়ারম্যানের পদটি ফিরে এসেছিল। সেই সুবাদে গত এক দশকের বেশি সময় তিনি সম্মানের জায়গায় ছিলেন। কারণ এই দীর্ঘ সময় তিনি কোনো নির্বাচনের মুখোমুখি হননি। তবে ওই পদে থেকে তিনি গণমানুষের কতখানি কাছে আসেন বা আদৌ এসেছিলেন সে প্রশ্ন সবসময় ছিল কক্সবাজারের মানুষের মনে। যেমন ছিল তিনি এমপি থাকাকালে। মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছেন। মোস্তাক আহমদ চৌধুরীর বিরুদ্ধে সবচেয়ে বড় বদনাম ছিল তিনি এলাকায় কখনো যেতেন না। সংসদেও।
আমি জীবনের প্রথম ভোট ১৯৯৬ সালে দিয়েছি। তিনি জিতেননি। কিন্তু আওয়ামী লীগ সরকার গঠন করেছিল।
জনবিচ্ছিন্ন থাকার ফল রাজনীতির অন্তিমকালে এসে আরেকবার পেলেন খান বাহাদুর সাহেব। কক্সবাজারের রাজনীতিবিদদের মধ্যে বোধ করি তিনিই সবচেয়ে বয়োঃজ্যেষ্ঠ। হেরে গেলেন সবচেয়ে বয়ো:কনিষ্ট প্রার্থীর কাছে।
#
দৈনিক আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান, রামুর ম কৃতি সন্তান হামিদ উল্লাহর ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া #


আরো বিভিন্ন বিভাগের খবর