শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

নারী উদ্যোক্তা ও ব্যবসায়িদের মার্কেট লিংকেজ ওয়ার্কশপ

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে নারী উদ্যোক্তাদের সাথে ব্যবসায়িদের মার্কেট লিংকেজ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত কলাতলিস্থ হোটেল হিলটাওয়ারে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ইউএন উইমেন এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার নুসরাত জহির। বিশেষ অতিথি ছিলেন, আরডিআরএস বাংলাদেশ এর টীম লিডার কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান।

কর্মশালায় স্থানিয় ১০ জন হস্তশিল্প ব্যবসায়ি এবং ১৫ জন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। নারী উদ্যোক্তাদের সঠিক বাজার সন্ধান, বাজারজাতকরন এবং উপযুক্ত মুল্য প্রাপ্তির জন্য বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ব্যবসায়িদের পক্ষ থেকে পণ্যের মান, চমৎকার নক্শা এবং কালার কম্বিনেশনের বিষয়টি গুরুত্ব দিয়ে পন্য উৎপাদনের বিষয়টি প্রাধান্য পায়। ওয়ার্কশপে গ্রামিন দরিদ্র নারীদের হাতে তৈরি পন্য উপযুক্ত দামে সঠিক বাজারে বিক্রয়ের জন্য সকলে মিলে একসাথে কাজ করার ব্যপারে উদ্যোগ গ্রহনের সিদ্ধান্ত হয়। আলোচনা শেষে ৪ টি হোটেলে হস্তশিল্প পণ্যের প্রদর্শনি কেন্দ্র বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়।
কর্মশালায় যোগদান করতে পেরে একজন নারী উদ্যোক্তা খাদিজা বেগম বলেন’’ আমার নকশী কাথার কাজের এতদিন পর সার্থকতা পেয়েছে বলে মনে করছি”
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ কক্সবাজার জেলার প্রত্যন্ত এলাকায় বসবাসকারি দরীদ্র নারী সমাজের অর্থনৈতিক উন্নয়ন এবং হস্তশিল্প বিকাশের জন্য এলআরইপি প্রোগ্রামের মাধ্যমে বিগত ২০১৯ সাল হতে কাজ করে আসছে।


আরো বিভিন্ন বিভাগের খবর