শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

সাংবাদিক রেজা মুজাম্মেলের সহধর্মিণী আর নেই : বিডি ওয়াল্ড পরিবারের শোক

নিউজ রুম / ১৮৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
চট্টগ্রাম প্রেসক্লাব,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্ট রেজা মুজাম্মেলের সহধর্মিণী ফজিলাতুন্নেসা তানিয়া আর নেই।
মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি স্বামী, দেড় মাসের ছেলে, ৪ বছর বয়সী মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদে জোহর চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাপড়ী কেন্দ্রীয় জামে মসজিদে (শান্তিরহাট থেকে চাপড়ী মালেক মার্কেট বা কাদের বেকারির বাড়ি) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রেজা মুজাম্মেলের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, দৈনিক আজকের দেশ-বিদেশের সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াহিয়া, দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, দৈনিক আজকের দেশ বিদেশের সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি আইয়ুবুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের কক্সবাজারের স্টাফ রিপোর্টার সর ওয়ার আজম মানিক , বার্তা সংস্থা ইউএনবির কক্সবাজার প্রতিনিধি দীপক শর্মা দিপু, ডেইলি সান এর প্রতিনিধি নেছার আহমেদ, রাইজিং বিডির তারেকুর রহমান,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম ও বিডি ওয়াল্ড পরিবার।
পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
সাংবাদিক নেতারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
হালদা নদী রক্ষা কমিটির প্রচার সম্পাদক রেজা মুজাম্মেলের স্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর